বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

বশেমুরবিপ্রবিতে ওবিই কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩, ৬.১৯ পিএম
  • ৪৭৫ Time View
101

হৃদয় সরকার,বশেমুরবিপ্রবি,

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে সকাল ১০টা থেকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বনাথ চন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স ভিশিনের পরিচালক ড. দূর্গা রাণী সরকার, রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সারোয়ার জাহান, ইউজিসির স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স ভিশিনের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক এবং কর্মশালা সঞ্চালনা করেন বশেমুরবিপ্রবি’র আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

প্রধান অতিথি প্রফেসর ড. বিশ্বনাথ চন্দ বলেন, উচ্চ শিক্ষাক্ষেত্রে পাঠদানের জন্য আউটকাম বেসড এডুকেশন কারিকুলামের বিকল্প নেই। বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের জন্য ওবিই কারিকুলামের আলোকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ঢেলে সাজাতে হবে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন,  বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হলো আমাদের শিক্ষক স্বল্পতা। তিনি অতিদ্রুতএ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের পদ ছাড় করার জন্য ইউজিসি’র প্রতি আহবান জানান।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, বিভাগসমূহের সভাপতি, দপ্তরসমূহের প্রধান, হলসমূহের প্রভোস্ট, প্রক্টর, পরিবহন ও ক্যাফেটেরিয়া প্রশাসকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION