বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক

আলোচিত সমালোচিত সাইফুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ৩৯৭ Time View
84

কালের খবরঃ

অবশেষে নানান ঘটনায় আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক-৩ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের অনেকেই আনন্দ-উচ্ছাস প্রকাশ করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম. সাহাবউদ্দিন আজম স্বাক্ষরিত গত ২৩ জুন তারিখের এক চিঠিতে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতি প্রদান করা হয় বলে জানানো হয়েছে।

ওই চিঠিতে আরো জানানো হয়, মোঃ সাইফুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ৩নং যুগ্ম-সাধারন সম্পাদক পদের স্থলে ১নং যুগ্ম সাধারন সম্পাদক বলে পরিচয় দিয়ে নিজেকে বিতর্কিত করেছেন।

এছাড়া তিনি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে গঠনতন্ত্র বিরোধী আচরণ করে দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এসব বিষয়ে তাকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হলেও তার পক্ষ থেকে কোন জবাব না আসায় গত ২০ জুন জেলা আওয়ামী লীগের সাধারন সভায় কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৭ এর (ঞ) ধারা মোতাবেক তাকে দলের ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

অপরদিকে,রবিবার (২৫ জুন) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION