শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

শিক্ষা উপকরণ পেল কোটালীপাড়ার ১২০শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩, ৩.১৪ পিএম
  • ৪০০ Time View
45

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বুধবার (২৪মে) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে এডিপি প্রকল্পের আওতায় শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈ, ইউপি সদস্য ভজন বসু, শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আউয়াল শেখ, শিক্ষার্থী আরাফাত সানী বক্তব্য রাখেন।

শিক্ষার্থী আরাফাত সানী বলেন, আমাদের মাঝে অনেকেরই স্কুল ব্যাগ ছিল না। আজ আমরা স্কুল ব্যাগের সাথে নানা ধরণের শিক্ষা উপকরণ পেলাম। আমরা এই স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে আনন্দিত। এ সকল শিক্ষা উপকরণ আমাদের শিক্ষা লাভে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION