শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে চট্টগ্রাম আবাহনী লিমিটেড এর ২-২ গোলে ড্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩, ৭.২৩ পিএম
  • ৫২৭ Time View
69

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গোপালগঞ্জে ভেন্যূতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড।

শুক্রবার (৫মে)বিকাল ৪টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। খেলার শুরুতেই দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করে। তবে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দলই।

খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। ৫০ মিনিটে চট্টগ্রাম আবাহনীর মধ্য মাঠের খেলোয়াড় মিশরের মোস্তাফা কাহরাবা গোল করে দলকে এগিয়ে দেন। এক মিনিটের ব্যবধানে মধ্য মাঠের খেলোয়াড় গাম্বিয়ার সুলেইমান সিল্লাহ গোল করে ধানমন্ডিকে সমতায় ফেরান। এরপর গোলের জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় চট্টগ্রাম আবাহনী। ৮০ মিনিটে নোদির মাভলোনোভ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় ধানমন্ডি। এই সুযোগে খেলার ৮৪ মিনিটে ফরোয়ার্ড একবাল হুসেন গোল করে বন্দর নগরীর ক্লাবটিকে ২-১ গোলে এগিয়ে দেন। তবে খেলার অতিরিক্ত সময়ের শেষ মূহূতে গ্রেনাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিউস স্টুয়ার্ট গোলকে ধানমন্ডিকে সমতায় ফেরান। শেষ মূহূর্তে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল না পাওয়ায় ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।এই খেলা শেষে ১৪ ম্যাচে ৪ জয়, ৮ ড্র ও ২ পরাজয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে শেখ জামাল আর ১৩ ম্যাচে ১ জয়, ৭ ড্র ও ৫ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে চট্টগ্রাম আবাহনী।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION