রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন

ইয়াবা বিক্রির সময় টুঙ্গিপাড়ায় পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩, ৫.৪২ পিএম
  • ৩৯২ Time View
95

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২মে) রাত আড়াইটায় উপজেলার লেবুতলা ব্রীজের পাশ থেকে তাকে আটক করা হয়।আটক জুয়েল শেখ (২৯) টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্কার শেখের ছেলে। পুলিশের দাবি আটক জুয়েল শেখ একজন মাদক ব্যবসায়ী।

এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে পুলিশ টহল দেয়ার সময় খবর পায় লেবুতলা ব্রীজের পাশে মাদক বিক্রি চলছে। তখন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম অন্য পুলিশ সদস্যদের নিয়ে জুয়েলকে আটক করে। তখন তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে বুধবার(৩ মে) সকালে আটক জুয়েলকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION