শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩, ১.৫৭ পিএম
  • ৩৪৮ Time View
10

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শক্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত সরোয়ার ফকির (৮০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার(১০ মে) সকাল সাড়ে ৫ টার দিকে মুকসুদপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

নিহতের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, মুকসুদপুর উপজেলার গনীয়াড়ী গ্রামে পূর্বশক্রুতার জের ধরে একই গ্রামের সিহাম, মোরাদ এবং রুহুলের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিলো। এর ধারাবাহিকতায় গত সোমবার(৮মে) রাতে শাহাবুদ্দীন কাজীর লোকজন তাদের উপর হামলা করে মারধর এবং বাড়ি ঘর ভাংচুর করে। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে মুকসুদপুর থানার এস,আই মো. মোসলেম উদ্দীন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে আহত বৃদ্ধ সরোয়ার ফকিরসহ আরও ২জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুকসুদপুর থানার এস,আই মোঃ মোসলেম উদ্দীন জানান, গত সোমবার রাতে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আবু বকর মিয়া জানান, গনীয়াড়ী গ্রামে মারামারি সংঘটিত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। ওই ঘটনায় আহত সরোয়ার ফকির চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION