শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঈশ্বরদী প্রেসক্লাবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩, ২.২৯ পিএম
  • ৪১৭ Time View
62

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঈশ্বরদী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৫ মে) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের নেতৃত্বে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহাবুবুল হক দুলু, আব্দুল মান্নান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, ক্রীয়া সম্পাদক শেখ ওয়াহিদ আলী সিন্টু সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঈশ্বরদী প্রেসক্লাব নেতৃবৃন্দ খুলনা ও বাগেরহাটে পৌছালে ওসব প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে উভয়স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION