শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩, ২.১২ পিএম
  • ৩৬৫ Time View
50

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্বপ্নীল সরকার রিকি (১৫) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১২মে) রাতে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।স্বপ্নীল সরকার রিকি বটবাড়ি গ্রামের মিল্টন সরকারে ছেলে ও ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্বপ্নীল সরকার রিকি মোবাইলে পাবজি গেমে আসক্ত ছিল বলে জানিয়েছেন তার পিতা মিল্টন সরকার। তিনি বলেন,আমার ছেলে স্বপ্নীল সরকার রিকি প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির পাশের ঘেরপাড় গিয়ে মোবাইলে পাবজি গেম খেলতো। ঘটনার দিন সে প্রতি রাতের মতো ঘেরপাড়ে চলে যায়। রাতে বাড়ি ফিরে না আসায় সকালে আমরা ঘেরপাড়ে গিয়ে কাঁঠাল গাছের সাথে নিজের গায়ের শার্ট খুলে   গলায় ফাঁস অবস্থায় দেখতে পাই।

কোটালীপাড়া থানার এস আই সুশান্ত কুমার খান বলেন, স্বপ্নীল সরকার রিকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এব্যাপারে  কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION