মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১

কাশিমপুর কারাগারে বন্দি নারী হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩, ২.১৪ পিএম
  • ৩৫০ Time View
50

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মহিলা ইউনিটে বন্দি এক নারী হাজতির মৃত্যু হয়েছে।সোমবার (৮মে) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কারাকর্তৃপক্ষ। মৃত যমুনা বেগম ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকার মরণ মিয়ার স্ত্রী ও মৃত আরব আলীর মেয়ে। এ কারাগারে তার হাজতি নং ১০৭০/২৩। কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় নরসিংদী কারাগার থেকে গত ৫ মে চিকিৎসার জন্য যমুনা বেগমকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে রাতে তাকে কারাগারে ফেরত নিয়ে আসা হয়। পরদিন ৬ মে তিনি আবার অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় যমুনা বেগম মারা যায়। তাকে গত ২মে গ্রেপ্তারের পর নরসিংদী কারাগারে পাঠানো হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION