সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ কমছে আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন- এমপি এসএম জিলানী গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩০ সরকার পতনের ‘ডিসেম্বর’ কি গণতন্ত্রের নতুন সমীকরণ? গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০ বস্তির ঘর থেকে মাদকের সাম্রাজ্য, কোটিপতি কয়েক নারী জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা

বক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলনা যুবকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১১.৩৫ এএম
  • ৪২২ Time View
127

কালের খবরঃ

গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছে অপর মোটর সাইকেল অরোহী মো: জাহিদ হাসান (৩৮)। বৃহস্পতিবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় এ দুর্ঘটনাটি ঘটে।কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শরিফুল ইসলাম জানান, রফিকুল ইসলাম রাসেল ও মোঃ জাহিদ হাসান মোটর সাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমনে যান। কক্সবাজার ভ্রমন শেষে খুলনা ফিরছিলেন তারা। এসময় তাদের মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে রফিকুল ইসলাম রাসেল ও মোঃ জাহিদ হাসান মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রাসেলকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত মোঃ জাহিদ হাসানকে সংকটজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে। নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনীর আব্দুর রহমানের ছেলে ও একজন কম্পিউটার কম্পোজার ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION