শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩, ৪.৫০ পিএম
  • ৪১৭ Time View
59

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৮মে) দুপুর ১২ টায় উপজেলার পাটগাতী বাজারে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির ও গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথী রানী মন্ডল । এসময়  টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও  টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, কসমেটিকস সামগ্রী, হাস মুরগির ওষুধ রাখার অপরাধে পাটগাতী বাজারের বিকে ফার্মেসিকে পাঁচ হাজারটাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রায় ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জরিমানা আদায় করার পর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে নষ্ট করা হয়েছে। পাশাপাশি এধরনের কার্মকান্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান  অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION