বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

কোটালীপাড়ার ঘাঘর বাজারে অগ্নিকান্ড, ৯টি দোকান পুড়ে অন্তত ৫কোটি টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ২.২৫ পিএম
  • ৩৬৭ Time View
78

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে এক মাসের ব্যবধানে ফের অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।

সোমবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ঘাঘর বাজারের বেপারী পট্টিতে এ অগ্নিকান্ডের ঘটন ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ সময় মা মনসা বানিজ্য ভান্ডার, শ্রী দূর্গা ভান্ডার, ভৌমিক জুয়েলার্স, সোনা ফরাজী এন্টারপ্রাইজ, হান্নান হার্ডওয়্যার, মিতালী জুয়েলার্স, দিব জুয়েলার্স, পূজা হার্ডওয়্যার, মহামায়া এলুমিনিয়াম দোকান পুড়ে যায়।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট- সার্কিট থেকে মিতালী জুয়েলার্সে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বাসুদেব সাহা বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান মা মনসা বানিজ্য ভান্ডারে প্রায় দেড় কোটি টাকার মালামাল ছিল। এসব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, এক মাসের ব্যবধানে বেপারী পট্টিতে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।এ সকল ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারি ভাবে সহযোগিতা ও অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা হবে।

উল্লেখ্যঃ গত ২২ এপ্রিল ঘাঘর বাজারের বেপারী পট্টিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। এ অগ্নিকান্ডে ৩৪টি দোকান পুড়ে গিয়েছিল।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION