শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

শপথ পড়লেন কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৫.২৩ পিএম
  • ৪৩৭ Time View
51

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা ও কাউন্সিলর মিজানুর রহমান, হুমায়ুন কবির, আজগর আলী, রকিবুল হাসান, আশরাফুজ্জামান ঝন্টু, সঞ্জয় কুমার মজুমদার, মোঃ জয়নাল মিয়া, মোঃ ফিরোজ শেখ, মোঃ কামাল দাড়িয়া এবং সংরক্ষিত কাউন্সিলর মহসিনা খানম, রোকেয়া বেগম ও মারুফা বেগমকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।শপথ অনুষ্ঠানের পর নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা বলেন, আমি কোটালীপাড়া পৌরসভাকে একটি দূর্নীতিমুক্ত আধুনিক স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আমি পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।উল্লেখ্যঃ গত ২০মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION