মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের মাঝে ১২ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১.১৫ পিএম
  • ৪১৬ Time View
49

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও অগ্রণী ব্যাংকের পরিচালক কে.এম.এন মঞ্জুরুল হক লাবলু আসন্ন ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং তাঁর গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলায় ১২ হাজার দরিদ্র লোকের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরন করেছেন।শনিবার(১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দরিদ্র লোকদের হাতে শাড়ি লুঙ্গি বিতরন করা হয়।এ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মঞ্জুরুল হক লাবলু সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে কে.এম.এন মঞ্জুরুল হক লাবলু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন।দুপুরে কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার দরিদ্র ও অসহায় লোকদের হাতে তিনি ঈদ উপহার তুলে দেন। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION