মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

গোপালগঞ্জে সদর যুবলীগ দরিদ্রদের দিলেন খাদ্য সামগ্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১২.৫১ পিএম
  • ৪০৬ Time View
54

কালের খবরঃ

গোপালগঞ্জে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সদর থানা যুবলীগ।রবিবার(৯ এপ্রিল)সকালে গোপালগঞ্জ সদর থানা যুবলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অর্ধশতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি,  সহ-সভাপতি রিপন কাজী, রাসেল সিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল চৌধুরী, বৌলতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর সরকারসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, চিনি, দুধ, সেমাই, কিসমিচ ও আলু।এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, সদর উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা নিজস্ব অর্থায়নে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ একটি মহতী উদ্যোগ। এভাবে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে অসহায় ও দুঃস্থ মানুষের উপকার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION