শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

গোপালগঞ্জে জলাতংক রোগ বিষয়ক অবহিতকরন সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১.৩৪ পিএম
  • ৪৩৬ Time View
54

কালের খবরঃ

বাংলাদেশ থেকে জলাতংক রোগ নির্মূলের লক্ষ্যে গোপালগঞ্জ জেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান কার্যক্রমের  অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ের সভা কক্ষে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।সভায় অন্যানের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নিপা ব্যাপারী, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাষ চন্দ্র সেন, প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

আগামী ১৩ থেকে ১৭ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার একটি পৌরসভা ও ২১ টি ইউনিয়নে একযোগে সকল কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য কাজ করা হবে। সে ব্যাপারে স্থানীয় লোকদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ইউনয়নের চেয়ারম্যান, ইউনিয়ন স্বাস্থ্যকর্মি, সাংবাদিকদেরকে নিয়ে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলায় ৪৯টি টিম এই ভ্যাকসিনেশনের কাজে অংশ নেবেন বলে প্রোগ্রাম ম্যানেজার জানিয়েছেন।সভায় জলাতংক রোগ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করা হয় এবং এর প্রতিকার নিয়েও আলোচনা করা হয়। আর এ বিষয়ে সকল শ্রেনী পেশার লোকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION