সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে

গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১.৪৮ পিএম
  • ৩৮৮ Time View
96

কালের খবরঃ

গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে   জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জ এর ইন চার্জের নেতৃত্বে একটি দল পুলিশ গোপালগঞ্জ সদর থানার বেদগ্রাম দক্ষিণপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আহসান মোল্লা ওরফে হাসানকে (৩৩) গ্রেপ্তার করে। তার বাবা আলী আকবর।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তী সূত্রে জানাগেছে,ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও অর্থ লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ আহসান মোল্লা ওরফে হাসানকে (৩৩) চারশত (৪০০) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সূত্রটি আরো জানিয়েছে,মাদক ব্যবসায়ী আহসান মোল্লা ওরফে হাসান দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ সদর থানা ও আশপাশ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION