সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ কমছে আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন- এমপি এসএম জিলানী গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩০ সরকার পতনের ‘ডিসেম্বর’ কি গণতন্ত্রের নতুন সমীকরণ? গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০ বস্তির ঘর থেকে মাদকের সাম্রাজ্য, কোটিপতি কয়েক নারী জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা

কোটালীপাড়ায় ব্যবসায়ীর দোকান ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৫.১৪ পিএম
  • ৪৭৯ Time View
131

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিমল সিকদার নামে এক ব্যবসায়ীর দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি পূর্বপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।বিমল সিকদার পিড়ারবাড়ি গ্রামের হরিপদ সিকদারের ছেলে ও পিড়ারবাড়ি বাজারের একজন ব্যবসায়ী।জানাগেছে, দেড় বছর আগে বিমল সিকদার জনৈক অর্জুন নাগের কাছ থেকে পিড়ারবাড়ি পূর্বপাড় বাসস্ট্যান্ডে ৪৬শতাংশ জায়গা ক্রয় করেন। এই জায়গার মধ্যে ৬টি দোকান ঘর ছিল বলে দাবি করেন ব্যবসায়ী বিমল সিকদার।ঘটনার দিন পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যতীন মল্লিকের ছেলে হরষিত মল্লিক ২৫/৩০ জন লোক নিয়ে বিমল সিকদারের একটি দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।

ব্যবসায়ী বিমল সিকদার বলেন, হরষিত মল্লিক ও তার লোকজন দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা না দেওয়ায় হরষিত মল্লিক লোকজন নিয়ে আমার দোকান ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমি কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে হরষিত মল্লিকের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের কাছে কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।কোটালীপাড়া থানার এসআই মামুনুর অর রশীদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION