শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

গাছ কাটাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় সংঘর্ষ! আহত ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২.৫০ পিএম
  • ৪৫৪ Time View
50

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।এ ঘটনায় উভয় পক্ষ থেকে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুরপালা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন বিকেলে কুরপালা গ্রামের হারুন হাওলাদারের ছেলে অলিদ হাওলাদার তার নিজ জায়গা থেকে একটি গাছ কাটে। গাছের  একটি অংশ সড়কে গিয়ে পড়ে। এ সময় একই গ্রামের কালাম শেখের ছেলে তরিকুল শেখ ওই পথ দিয়ে ইজি বাইক চালিয়ে যাচ্ছিল। রাস্তায় কাটা গাছের অংশ পড়ার কারণে অলিদ হাওলাদারের সাথে তরিকুল শেখের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তরিকুল শেখ অলিদ হাওলাদারকে মারধর করে। মারধরের ঘটনা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সংঘর্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত- মুজাহিদ হাওলাদার (১৫), নজরুল ইসলাম হাওলাদার (৩৮), সাহাদাৎ হাওলাদার (৪২), রাশেদ শেখ (২২), ফয়সাল শেখ (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত- মুজাহিদ হাওলাদার ও রাশেদ শেখের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION