মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১

কোটালীপাড়ায় পড়ে থাকা আম কুড়িয়ে মারপিটের শিকার কলেজ ছাত্রকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৪.৫৩ পিএম
  • ৩৭০ Time View
47

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছতলা থেকে আম কুড়ানোর অপরাধে অনিক জয়ধর (১৭) নামে এক কলেজ ছাত্রকে মারধর করে আহত করেছে এক স্কুল শিক্ষক ও তার ভাই। মারপিটে আহত ওই ছাত্র স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে শয্যাশায়ী। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার রামশীল ইউনিয়নে রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।মারধরের শিকার অনিক জয়ধর রাজাপুর গ্রামের অমল জয়ধরের ছেলে ও রামশীল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এই ছাত্রকে মারধরের কারণে এলাকার সাধারণ মানুষদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, ঘটনার দিন দুপুরে কলেজ বন্ধ থাকায় কলেজ ছাত্র অনিক জয়ধর মাঠ থেকে ক্রিকেট খেলে বাড়ি ফিরছিল। এ সময় পথের ধারে একটি আম গাছের নিচে কয়েকটি আম পড়ে থাকতে দেখে অনিক জয়ধর আমগুলো কুড়িয়ে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় ওই আম গাছের মালিক নৈয়ারবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উত্তম অধিকারী (৪০) ও তার ভাই লক্ষ্মণ অধিকারী (৩৫) তাকে মারধর করে। মারধরের খবর পেয়ে অনিক জয়ধরের পরিবারের লোকজন উত্তম অধিকারী ও তার ভাই লক্ষ্মণ অধিকারীর কবল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ত্রিমুখী বাজারের পল্লী চিকিৎসক মাখন জয়ধরের কাছে নিয়ে যায়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে অনিক জয়ধরের পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে আসে।

অনিকের মা লক্ষ্মী জয়ধর বলেন, রাস্তার পাশের গাছতলা থেকে দুটি আম কুড়ানোর অপরাধে একজন শিক্ষক হয়ে উত্তম অধিকারী ও তার ভাই লক্ষ¥ অধিকারী আমার ছেলেকে বেদম মারধর করে। অর্থের অভাবে আমরা এখন আমার ছেলেকে চিকিৎসা করাতে পারছিনা। তাদের ভয়ে থানায়ও যেতে পারছিনা। আমরা থানায় গেলে তারা আমাদের মারবে বলে হুমকি দিয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানার জন্য শিক্ষক উত্তম অধিকারী ও তার ভাই লক্ষ্মণ অধিকারীর বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।  উত্তম অধিকারীর ০১৯১৭০৭৭৮৫১ নম্বরের মুঠো ফোনটিও বন্ধ পাওয়া যায়।

ত্রিমুখী বাজারের পল্লী চিকিৎসক মাখন জয়ধর বলেন, অনিক জয়ধরের গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যেতে বলেছি।

স্থানীয় ইউপি সদস্য অবনী রায় বলেন, শিক্ষক উত্তম অধিকারী ও তার ভাই লক্ষ্মণ অধিকারী যে কাজটি করেছে তাহা কোন ভাবেই ঠিক হয়নি। এ ব্যাপারে আমরা সামাজিক পর্যায়ে বসে একটি মিমাংসার চেষ্টা করছি।

ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION