বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ঢাকা বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা
Reporter Name
Update Time :
শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭.১৮ পিএম
৩৮৪
Time View
বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ঢাকা বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।শনিবার (৮ এপ্রিল) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায়ও অংশগ্রহণ করেন।
8
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।শনিবার (৮ এপ্রিল) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায়ও অংশগ্রহণ করেন।