মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

তেলের বাজার ‘স্থিতিশীলতার’ জন্য সৌদি ও ইউএই’র নেতৃত্বে তেল উৎপাদন হ্রাসের পদক্ষেপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১.২৪ পিএম
  • ৪৩৫ Time View
6

কালের খবরঃ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রবিবার(২ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমন্বিত তেল উৎপাদন হ্রাসে পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এটিকে বাজারের স্থিতিশীলতার লক্ষে একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে অভিহিত করে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি জ্বালানি তেল উৎপাদন করে থাকে। খবর এএফপি’র।
সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে তারা জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত প্রতিদিন মোট ৭৭২,০০০ ব্যারেল তেল উৎপাদন হ্রাস করবে। এ পদক্ষেপ আগামী মে মাস থেকে কার্যকর হবে এবং তা চলতি বছরের বাকি সময় ধরে চলবে।
ইরাক এটি অনুসরণ করার কথা জানিয়েছে। আলজেরিয়াও বেধে দেওয়া ওই সময় ধরে প্রতিদিন ৪৮ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।
সরকারি সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জোরদিয়ে বলেন, ‘তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা।’ওই এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে শীর্ষ তেল সংস্থা ওপেকের বিতর্কিত সিদ্ধান্তের প্রেক্ষিতে এ হ্রাসের পদক্ষেপ গ্রহণ করা হয়।
বাজার পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ থাকা সত্ত্বেও এই তেল উৎপাদন হ্রাস মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে তুলতে পারে এবং এতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার আরো বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।তথ্যসূত্র বাসস ডেক্স
 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION