সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ কমছে আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন- এমপি এসএম জিলানী গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩০ সরকার পতনের ‘ডিসেম্বর’ কি গণতন্ত্রের নতুন সমীকরণ? গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাঁদে নিহত ৩, আহত ৩০ বস্তির ঘর থেকে মাদকের সাম্রাজ্য, কোটিপতি কয়েক নারী জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা

গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ গেল তিন ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১০.০০ পিএম
  • ৪৪৬ Time View
132

কালের খবরঃ

গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন কাঁচামাল ব্যবসায়ী নিহত এবং দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দেবু অধিকারীর ছেলে দিনেশ অধিকারী (৫৫), সন্তোষ বৈরাগীর ছেলে সঞ্চয় বৈরাগী( ৩৪) ও নরেন্দ্রনাথ বৈরাগীর ছেলে মিহির বৈরাগী।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ের পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানিয়েছেন, সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি শেষ করে চার ব্যবসায়ী নছিমনে করে সদর উপজেলার আন্দারকোটা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন।

এসময় নসিমনটি সোনাশুরে পৌঁছালে বিপরীতমুখী খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নছিমনটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থল ব্যবসায়ী ও নসিমন চালক  দিনেশ অধিকারী (৫৫) নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অপর দুই ব্যবসায়ী সঞ্জয় বৈরাগী (৩৫) ও মিহির বৈরাগীকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ীতে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের চালক শংকর বালা (৪৫) ও তার ছেলে রুদ্র বালা (৭) মারাত্মক আহত হয়েছে। তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

        

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION