শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১.২৮ এএম
  • ৪৬৫ Time View
59

কালের খবরঃ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।রবিবার(১২ মার্চ)সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত ওই স্কুল শিক্ষক একই উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীলরতন বিশ্বাসের ছেলে ও সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেনের সাথে মোটরসাইকেল চালক ওই শিক্ষকের ধাক্কা লাগে।এতে মোটরসাইকেলসহ ওই শিক্ষক ৩০ থেকে ৪০ ফুট দুরে রাস্তার খাঁদে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION