মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও শহীদের স্মরণে গোপালগঞ্জে আলোক প্রজ্জ্বলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১.১৭ এএম
  • ৪৪৮ Time View
47

কালের খবরঃ

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই ‘আগুনের পরশমনি’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর জেলা উদীচী কার্যালয়ের সামনে থেকে মোমবাতি হাতে পদযাত্রা শুরু করে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে ও সকল শহীদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনারে অবস্থান নেয়া হয়। সেখানে মোমবাতি হাতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, প্রগতি লেখক সংঘের সভাপতি কবি গাজী লতিফ ও অনুনাদ কালচারাল একডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রদ্যোৎ রায়।মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী,খেলাঘর, প্রগতি লেখক সংঘ ও অনুনাদ কালচারাল একডেমির লিশ্পী ও কলাকৌশলীগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION