বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

কাশিয়ানী বালুর ট্রাক চাপায় ভ্যান চালকসহ নিহত-২, আহত-১

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫.১৯ পিএম
  • ৪৩২ Time View
15

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চাপায় ভ্যান চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) বেলা ৩ টার দিকে মধুমতি ব্রীজ বাইপাস সড়কের বরাশুর এলাকায় (কালনা ফেরীঘাট সড়ক) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পারকরফা গ্রামের মৃত শফিউদ্দিন শেখের ছেলে ব্যাটারীচালিত ভ্যানচালক ইকরাম শেখ (৫৫) ও একই ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে ভ্যানযাত্রী আহাদ সরদার (৪৫)।আহত ভ্যানযাত্রী শংকরপাশা গ্রামের চুন্নু সরদারকে (৪০) কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ইকরাম শেখ নড়াইলের লোহাগড়া হতে ব্যাটারীচালিত ভ্যান নিয়ে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বরাশুর এলাকায় বিপরীতমুখি একটি বালু বোঝাই  ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইকরাম শেখ মারা যান এবং ভ্যানের দুই যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহাদ সরদারকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION