মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বশেমুরবিপ্রবি-তে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৬.৫০ পিএম
  • ৪১২ Time View
4

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নলেজ (হাইটেক) পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে তিনএকর জায়গার উপর ১৭০ কোটি টাকা ব্যয়ে এই নলেজ পার্ক নির্মান করা হচ্ছে।

ভারত সরকারের আর্থিক সহয়াতায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ‘জেলা পর্যায়ে আইটি/ হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়)’ প্রকল্পের উদ্যোগে  শনিবার (১৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অভ্যন্তরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নলেজ পার্ক-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, ভারতীয় সহকারী হাই কমিশন, খুলনার সহকারী হাই কমিশনার ইন্দর জিত সাগর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা,কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনাতা বিরোধীরা একত্রিত হচ্ছে। তাদেরকে মোকাবেলা করতে সকল নেতা-কর্মিকে একযোগে কাজ করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ৬৪ জেলাতেই এমন প্রকল্প গড়ে তোলা হবে। তিনি মুক্তযুদ্ধাকালীন সময় থেকে ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরন করেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION