মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাসনদ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১.১৭ পিএম
  • ৪২৭ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক আবাসিক মেডিকেল অফিসার,ওয়ার্ড মাস্টারসহ বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে লাগামহীন দুর্ণীতি ও সার্টিফিকেট বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার(৩০ মার্চ) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী স্থানীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও সাধারন জনগনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহনকারীরা হাসপাতালের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও সার্টিফিকেট বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবীতে শ্লোগান দেন।কর্মসুচি চলাকালে দেলোয়ার মোল্লা, রাজিব মোল্লা, দিলারা বেগম, মিটু কাজী ও কামাল হোসেন বক্তব্য রাখেন।

কামাল হোসেন সহ অন্যান্য বক্তারা বলেন, হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার অসিত কুমার মল্লিক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহমেদ, ডাক্তার শ্যামল  চন্দ্র বাড়ৈ, হিটলার বিশ্বাস,ওয়ার্ড বয় সেহেল শিকদার ও মিজান মোল্যাসহ একটি দালাল চক্র দীর্ঘদিন যাবৎ ভূয়া চিকিৎসা সনদ দিয়ে সাধারন মানুষকে হয়রানি করছে।এই হাসপাতালে কোটি কোটি টাকার ভাউচার দেখিয়ে মেশিনপত্র কেনা হলেও তা আদৌ চালু হয়নি।যে সকল মেশিনপত্র রয়েছে তাও অকেজো।সাধারন মানুষ বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা, খুলনা, বরিশাল যেতে বাধ্য হচ্ছে। হাসপাতাল থেকে সরকার কর্তৃক বরাদ্দকৃত ওষুধ সঠিকভাবে জনগন পাচ্ছে না। আমরা এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION