মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীর গণসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৫.১৪ পিএম
  • ৪১৪ Time View
47

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হাইউল নিজামী তার ওয়ার্ডের বিভিন্ন জনবহুল এলাকায় গণসংযোগ করেছেন।শনিবার (৪ মার্চ) মোঃ হাইউল নিজামী ২নং ওয়ার্ডের ডহরপাড়া, মদনপাড়া, বালিয়াভাঙ্গা, হাজরাবাড়ি, মুন্সিবাড়ি, সরদারবাড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পানির বোতল মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক তার সাথে ছিলেন।

কাউন্সিলর প্রার্থী মোঃ হাইউল নিজামী বলেন, আমি নির্বাচিত হতে পারলে ২নং ওয়ার্ডের ভোটারদের যোগাযোগ, ড্রেনের সুবিধা, পানি সরবরাহসহ সকল প্রকার সুযোগ সুবিধার মাধ্যমে একটি স্মার্ট ওয়ার্ড গঠন করবো। এছাড়া মাদক নির্মূল ও বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করবো।

উল্লেখ্য, আগামী ২০মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে মতিয়ার রহমান হাজরা বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION