বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৬.১২ পিএম
  • ৪৬৪ Time View
9

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিথিকা গাইন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।শনিবার (২৫ মার্চ) উপজেলার কলাবাড়ি ইউনিয়নের মধ্য কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিথিকা গাইন মধ্য কান্দি গ্রামের ভ্যান চালক দেবদাস গাইনের স্ত্রী ও ২সন্তানের জননী। দেবদাস গাইনের ভাতিজা সম্পদ গাইন (২০) বলেন, সকাল ১০টার দিকে আমি আমার কাকিমা বিথিকা গাইনের চিৎকার শুনে তাদের ঘরের দিকে ছুটে যাই। এ সময় ওই ঘর থেকে এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখি। ঘরে গিয়ে আমার কাকিমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে নিয়ে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে রওনা দেই। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বিথিকা গাইনের স্বামী দেবদাস গাইন বলেন, প্রতিদিনের মতো আমি সকাল ৮টায় ভ্যান চালাতে বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপর আমাকে বাড়ি থেকে ফোন করলে আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রী আর বেঁচে নেই।

কোটালীপাড়ার ভাঙ্গারহাট ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, গৃহবধূ বিথিকা গাইন মারা যাওয়ার সঠিক কারণ আমরা এখনো উদঘাটন করতে পারিনি। সে মারা যাওয়ার কারণ উদঘাটনে আমরা কাজ করছি। বিথিকা গাইনের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION