মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাশিয়ানীতে বাস চাপায় মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ২.১৭ পিএম
  • ৪৩২ Time View
55

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় এক মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন।মঙ্গলবার ( ৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মাদ্রাসা শিক্ষক মটর সাইকেল চালক এম এ হাসিব (৫০) এবং কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২) ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মানবেন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি মটর সাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়।

এতে মটর সাইকেল চালক এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাইসাইকেল আরোহী নবীর শেখ  ও আব্দুর রহিম মারাত্নক আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাই সাইকেল আরোহী ওই যুবককে মৃত ঘোষণা করেন।

এ সময় মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিলো। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।কাশিয়ানী হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ হাফিজ জানিয়েছেন, দুর্ঘটনায় তিন জনকেই মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION