মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

বশেমুরবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৭.৪৩ পিএম
  • ৪৮৪ Time View
33

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ও গোপালগঞ্জ শহরে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রবিবার(২৬ মার্চ) সকাল ১১ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন, রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ফায়েকুজ্জামান মিয়া, শিক্ষার্থী আব্দুল্লাহ শেখ প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য এবং এদেশের সাধারণ মানুষের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, এদেশ সত্যিকারের সোনার বাংলায় পরিণত করতে হলে বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং এদেশকে ভালবাসতে হবে।

ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা একে অপরের পরিপুরক, এটা নিয়ে বিতর্কের কিছু নেই। তিনি আরো বলেন, ৭ই মার্চ বঙ্গবন্ধু পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেন এবং তাঁর নেতৃত্বেই এদেশ স্বাধীনতা অর্জন করে।

এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাত সোয়া ১২ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ^বিদ্যালয় ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতি পৃথকভাবে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০টায় গোপালগঞ্জ শহরে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব মাহবুবের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন ও শিক্ষক সমিতি মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION