মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র – বাহাউদ্দিন নাছিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.০৬ পিএম
  • ৪৩০ Time View
53

কোটালীপাড়া প্রতিনিধিঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র। আর কোটালীপাড়া-টুঙ্গিপাড়া হচ্ছে এর অন্যতম অঞ্চল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি কোটালীপাড়ায় আসলে এখানকার নেতৃবৃন্দকে দেখে মনে হয় আমি আমার আপনজনদের মাঝে আছি। এখানকার মানুষ অত্যন্ত ভাগ্যবান। এখানের জনগণের ভোটেই জননেত্রী শেখ হাসিনা বার বার এমপি নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, আওয়ামী লীগের সাংগঠনিক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন।

এছাড়াও এ সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ শনিবার (২৫ ফেব্রুয়ারি ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন। সেখান থেকে তিঁনি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে পুরো কোটালীপাড়া উপজেলাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ব্যানার ফেস্টুন পোস্টারে চেয়ে গেছে গোটা উপজেলা। দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণির মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে এক নজর দেখা ও তাঁর ভাষন শোনার জন্য অধির আগ্রহে বসে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION