বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দক্ষিণ বঙ্গের সাথে যানবাহন যোগাযোগ বন্ধের ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ২.০৮ পিএম
  • ৩৯৬ Time View
55

কালের খবরঃ

গোপালগঞ্জে নির্ধারিত তারিখে মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়নের একাংশের নেতৃবৃন্দ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বুলবুল ইসলামের নেতৃত্বে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সেখানে সড়কে হাত হাত ধরে একটি মানববন্ধন করেন আন্দোলনে অংশ নেয়া শ্রমিকরা। মানবন্ধন চলাকালে সাবেক সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী কাজী সাঈদ বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেন নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, গেল বছরের ২৩ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষনা করে ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন কারন দেখিয়ে ২১ জানুয়ারি নির্বাচনের তারিখ পুননির্ধারণ করে। সেই তারিখও অতিবাহিত করে আগামী ৪ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বারবার তারিখ পরিবর্তনের ফলে শ্রমিকদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় ও ক্ষোভের সৃস্টি হয়েছে। তাই তারা আগামী ৪ মার্চ নির্ধারিত তারেখেই নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।

এজন্য তারা আগামী ৭২ ঘন্টা সময় সীমা বেধে দিয়ে আগামী ৪ মার্চ নির্বাচন করতে গড়িমশি করা হলে শ্রমিকরা সড়কে নেমে কঠোর আন্দোলন শুরু করে দক্ষিণ বঙ্গের সাথে সকল ধরনের যানবাহন যোগাযোগ বন্ধ করে দেয়ার ঘোষনা দেন। এসব কর্মসূচীতে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন শতাধিক মটর শ্রমিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION