বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

গোপালগঞ্জে যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.০৪ পিএম
  • ৩৮৩ Time View
50

কালের খবরঃ

গোপালগঞ্জ সদরের করপাড়া গ্রামে মেহেদী হাসান সাগর(৩৫)নামে এক যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বুধবার(৮ ফেব্রুয়ারী) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের মুদি দোকানের সমানে সড়কের উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।সে করপাড়া গ্রামের শাহাদাৎ মোল্লার ছেলে ও ঢাকায় ফল ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আসাদুজ্জামান টিটো জানান, আজ বুধবার ভোরে সড়কের উপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো বলেন, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহৃ রয়েছে। কে বা কারা কি কারনে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী)রাতে মেহেদী হাসান সাগরের মোবাইল ফোন একটি কল আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসনি।পরে সকালে তার লাশ রাস্তায় পড়ে আছে বলে আমরা জানতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION