শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

যুক্তরাষ্ট্র বলছে ক্ষতিগ্রস্ত সিরিয়াকে সহায়তা করলেও আসাদকে নয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২৭ পিএম
  • ৪৫৩ Time View
38

কালের খবরঃ

যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, তারা সিরিয়ায় ভূমিকম্পে ত্রাণ সরবরাহের জন্য অংশীদারদের সাথে কাজ করলেও দামেস্ক সরকারের সাথে কাজ করার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্র আরো বলেছে, তারা ন্যাটো মিত্রের কাছে দ’ুটি উদ্ধার দল পাঠানোর পর তুরস্ককে আরো সহায়তা পাঠানোর আশা করছে। তারা রোববারের ভূমিকম্পে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, ‘সিরিয়াতেই মার্কিন অর্থায়নে পরিচালিত আমাদের অংশীদার রয়েছে। আর তারা সেখানে জীবন রক্ষাকারী সহায়তার সমন্বয় করছে।’
তিনি বলেন, ‘আমরা সিরিয়ার মানুষকে এই বিপর্যয় থেকে পুনরুদ্ধারে সাহায্য করার জন্য সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক যেভাবে আমরা সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রধান মানবিক দাতা ছিলাম।’
‘আমি এখানে জোর দিয়ে বলতে চাই যে, এই তহবিল গুলো অবশ্যই যেন সিরিয়ার জনগেণের কাছে যায়, শাসকের কাছে নয়। সিরিয়ার শাসকের ব্যাপারে আমাদের অবস্থানের কোন পরিবর্তন হবে না।’
সিরিয়া ও তুরস্কের কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার অনেক শক্তিশালী ভূমিকম্পে দুই দেশে ৭,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।# তথ্যসূত্র- বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION