শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

বঙ্গবন্ধুর সমাধিতে সাত দেশের সামরিক প্রতিনিধি দলের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৪০ পিএম
  • ৪৯২ Time View
48

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতটি দেশের ৮ জন সামরিক প্রতিনিধি।

রবিবার (২৬ ফেব্রুয়ারি ) দুপুরে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সাত দেশের সামরিক প্রতিনিধিগণ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এরপর সাত দেশের সামরিক প্রতিনিধির স্ত্রী ও সন্তানেরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান।

এসময় সাত দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্য  অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি চেরিল সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার মানমীত সিং সেবারওয়াল, স্কোয়াডন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে ন্যুন্ট, নেপালের ব্রিগেডিয়ার রওশন শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম.জে.শারাওনাহ, তুর্কি কর্নেল এরদাল সাহিন, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সামরিক প্রতিনিধি দলের সদস্য বৃন্দ জাতির পিতার সমাধিসৌধ ঘুরে ঘুরে দেখেন।

সামরিক প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদুল হক বলেন, বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে আজ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সমাধি সৌধ পরিদর্শন শেষে আমরা সুন্দরবন পরিদর্শনে যাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION