বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

টুঙ্গিপাড়ায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১৮ পিএম
  • ৩৯৭ Time View
41

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছয় মাসের সাজাপ্রাপ্ত সহ ওয়ারেন্ট ভুক্ত পাঁচ আসামিকে আটক করেছে পুলিশ।

রবিবার(৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আসামীরা হলেন ৬ মাসের সাজাপ্রাপ্ত পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের মৃত শামসু গাজীর ছেলে ওমর গাজী (৩৫), ওয়ারেন্টভুক্ত টুঙ্গিপাড়া গ্রামের মৃত মনসুর শেখের ছেলে রফিক শেখ (৫০), চর কুশলি গ্রামের মৃত হায়েত আলী মোল্যার ছেলে আবুহার মোল্যা (৩৪), একই গ্রামের হারুন শেখের ছেলে মহসিন শেখ (৩৫) ও বাঁশবাড়িয়া গ্রামের মৃত তহন তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (৫৫)।

এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মুনসুর বলেন, রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের অভিযানে সিআর ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION