মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

কাশিয়ানীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত-৯

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩৫ পিএম
  • ৩৯৬ Time View
46

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সেলিম উল্লাহ বাদশা (৪২)নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসের আরো ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৬ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কক্সবাজার জেলার মহেশখারী উপজেলার কালামাছড়া গ্রামের নুরুল আমিনের ছেলে। আর গুরুতর আহতরা হলেন, নূর কাদের (৪০),তাসমিন আক্তার (২৫), নিজাম আহমেদ(২৫),ওলী আহমেদ (৪৫),সেনোয়ারা (৭০), জোসনা (৩০),শাহানা(৩৫),সালাউদ্দিন করিম(৪), নাসির উদ্দিন (৩৭), আব্দুল্লাহ (৪)। ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি খান শরি

ফুল ইসলাম জানিয়েছেন, সিলেট থেকে বাগেরহাটের ষাটগুম্বুজ দেখতে আসেন। রবিবার দুপুরে বাগেরহাট থেকে সিলেট যাওয়ার পথে মাইক্রোবাসটি ধূসর ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে।এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসে থাকা ১৬ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে সেলিম উল্লাহ বাদশা নিহত এবং অপর ৯ যাত্রী গুরুতর আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা।তিনি আরো জানিয়েছেন, কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION