বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

নিবন্ধন নিয়ে যারা নির্বাচনে আসবে না তাদের নিবন্ধন বাতিল করা উচিত – জাপা প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৩.৫৮ পিএম
  • ৭৬০ Time View
44

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বলেছেন, আগামী নির্বাচনে ৩০০ সিটেই জাতীয় পার্টি তাদের প্রার্থী দেবে। রাজনীতির শর্তই হলো নির্বাচন। রাজনীতি করার লাইসেন্স নেবো অথচ নির্বাচনে অংশ নেবো না, বিএনপি-জামাতের এমন নীতির সাথে আমরা একমত নই। তিনি বলেন, যারা দলের নিবন্ধন নেবে অথচ নির্বাচনে যাবে না তাদের নিবন্ধন বাতিল করা উচিত।

তিনি  রবিবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যেমন তত্ত্বাবধায়ক সরকারকে বিশ্বাস করিনা, তেমনি ইভিএম মেশিনে ভোট গ্রহণও বিশ্বাস করিনা। তিনি বলেন, আগামীতে যাতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির সরকার ক্ষমতায় আসে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকে আমরা সে জন্য অবশ্যই নির্বাচনে যাবো।এ সময় তাঁর সাথে তাঁর স্ত্রী ও জাতীয় যুব মহিলা পার্টির আহবায়ক নাজনীন সুলতানা সহ দলীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION