বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

গোপালগঞ্জে হাবিব হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১.৩৯ পিএম
  • ৪০১ Time View
39

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার রোডে প্রতিপক্ষের হামলায় নিহত হাবিব মোল্লার হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী) সকালে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করে।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী কয়েকশ” এলাকাবাসী এ কর্মসূচী পালন করে হাবিব মোল্লা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। এসময় তারা বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আন্দোলন করে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর হাবিবকে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডের একটি গলিতে নিয়ে একদল দুস্কৃতকারি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। সংকটজনক অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই শ” বেড জেনারেল হাসপাতালে ও পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ০১ জানুয়ারী চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা  হয়েছে।এ ঘটনায় পুলিশ মিজু মোল্লা একজনকে গ্রেপ্তার করেছে। বাকী আসামীদেরকে দ্রুতই গ্রেপ্তার করতে পারবে বলে সদর থানার ওসি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION