বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ৫.২৫ পিএম
  • ৩৮৭ Time View
43

কালের খবরঃ

গোপালগঞ্জে একই সড়কে পৃথক `দুটি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অপর একজন মারাত্মক আহত হয়েছে। আহত মটরসাইকেল চালককে আশংকাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। হতাহতের বিষয়টি গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার (২২ জানুয়ারী)  সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক স্থানে ট্রাক চাপায় ভ্যান চালক রাজু শেখ নিহত (২৪)হয়। সে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলা আসছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যানচালক রাজু শেখকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত রাজু খুলনার তেরখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের আকুব্বর শেখের ছেলে।

অপরদিকে, একই মহাসড়কের আরামবাগ নামক স্থানে সকাল ১১টার দিকে মটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় মটরসাইকেল চালক সুদিপ্ত বনিক মারাত্মক আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION