বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

কোটালীপাড়ায় মানবতার দেয়ালের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১২.৩৭ পিএম
  • ৪২৪ Time View
49

কোটালীপাড়া প্রতিনিধিঃ

শীতে কাঁপছে শীতার্ত মানুষ। আর এদের কথা চিন্তা করেই গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার নির্মাণ করেছেন মানবতার দেয়াল।সোমবার (১৫ জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত এ মানবতার দেয়ালের উদ্বোধন করেন।এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ শেখ, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজসহ জ্ঞানের আলো পাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, প্রচন্ড শীতে যারা গরম কাপড় কিনতে পারছেন না আমরা তাদের কথা চিন্তা করেই এই মানবতার দেয়াল নির্মাণ স্থাপন করেছি। আমাদের এই মানবতার দেয়ালে  সমাজের বিত্তশালীরা তাদের অব্যবহৃত কাপড়গুলো রেখে যাবেন । আর যে সকল শীতার্ত মানুষদের গরম কাপড় কেনার সমর্থ নেই তারা এখান থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে যাবেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার সার্বক্ষনিক ভাবেই ভালো কাজ করে থাকেন। আর ভালো কাজের অংশ হিসেবে তারা আজ এই মানবতার দেয়াল নির্মাণ করলেন। এই ভালো কাজের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রত্যাশা করছি জ্ঞানের আলো পাঠাগার এ ধরণের মানবিক কাজ অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION