শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি

১১ জানুয়ারী বিএনপি কিছুই করতে পারবেনা।- শেখ সেলিম এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৪.০২ পিএম
  • ৫৯৫ Time View
259

কালের খবরঃ

১১ জানুয়ারী বিএনপির কর্মসূচী প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, যারা রাজনীতি করবে, তাদের জনগণের কল্যাণে একটি কর্মসূচী দিতে হয়। কিন্তু, বিএনপির কর্মসূচী হলো তাদের তারেক জিয়া দেশ দখল করবে, খালেদা জিয়া ভাষন দিবে, এটা কোন রাজনীতি নয়। বিএনপি নির্বাচনই করতে পারবে না কারন তাদের দলে কোন নেতা নেই। খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত। ১১ জানুয়ারী বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারবেনা। তারা রাস্তায় টিকে থাকতে পারে না।

রবিবার (৮ জানুয়ারী) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম আরো বলেন, রাজনীতি করতে হলে রাজনৈতিক বক্তব্য দিতে হবে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিলে তারা কখনই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ৭৫-এর ১৫ আগষ্টের পর স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকারদের মিলন মেলায় পরিনত হয়েছে বিএনপি। বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়, এদের কোন আদর্শ নেই। যে দেশের মানুষ রক্ত দেয়, সেই দেশের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ ফজলুল করিম সেলিম এমপি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যসহ সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION