বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

স্বামী স্ত্রীর ঝগড়ায় ছেলেকে আছড়ে হত্যা করলো পিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ১.২৭ পিএম
  • ৩৯৭ Time View
55

কালের খবরঃ

স্বামী স্ত্রীর কথাকাটাকাটির জেরে প্রাণ গেল ৫ বছরের শিশুপুত্র জুনায়েদের। এমনই অভিযোগ নিহত শিশুর মা কামরুন্নাহারের। ছেলেকে আছড়ে মারার কথাটি স্বীকারও করেছে শিশুটির পিতা রিক্সা চালক সাইফুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে নিহত শিশু জুনায়েদের মা কামরুন্নাহার বেগম বাদী হয়ে বুধবার (৪ জানুয়ারী) গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শিশুটির পিতা সাইফুল ইসলামকে একমাত্র আসামী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মোঃ জাবেদ মাসুদ।

মামলার বিবরণ ও বাদী কামরুন্নাহার সূত্রে জানাগেছে,রিক্সাচালক সাইফুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর গ্রামের কলাবাগান এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী কামরুন্নাহার বেগম শহরের বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে সংসারে সাহায্য  করতেন।

রবিবার (১ জানুয়ারী) দুপুরে স্বামী-সন্তান নিয়ে শুয়ে ছিলাম। সে সময়ে আমাদের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এসময় ক্ষিপ্ত হয়ে স্বামী আমাকে মারপিট করে। এক পর্যায়ে আমার ছেলেকে মারপিট করেও  ছেলেকে ধরে মেঝেতে আছাড় দেয়। এতে সে মারাত্মক আহত হয়ে ।

পরে ছেলেকে প্রথমে গোপালগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় জুনায়েদ মারা যায়। ছেলের মৃত্যুরপর আমি মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে পুলিশ আমার স্বামীকে আটক করে এবং পরে গোপালগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে।

পরে পুলিশ অভিযুক্তকে  বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION