শোভাযাত্র ও কেক কেটে গোপালগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Reporter Name
Update Time :
বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ২.২৬ পিএম
৪১৪
Time View
শোভাযাত্র ও কেক কেটে গোপালগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কালের খবরঃ গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্র ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার (৪ জানুয়ারী) সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ৭৫ পাউন্ড কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।পরে নেতাকর্মীরা একে অপরকে রং মাখিয়ে আনন্দ উল্লাস করেন। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্ররীগের সভাপতি নিউটন মোল্যাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
6
কালের খবরঃ
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্র ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার (৪ জানুয়ারী) সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ৭৫ পাউন্ড কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।পরে নেতাকর্মীরা একে অপরকে রং মাখিয়ে আনন্দ উল্লাস করেন। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্ররীগের সভাপতি নিউটন মোল্যাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।