বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধে দুর্বৃত্তদের হামলায় মা নিহত, ছেলে আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১.৪৮ পিএম
  • ৪১৮ Time View
15

কাশিয়ানী প্রতিনিধিঃ

জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত লাভলী বেগম (৩৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। দুই দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে সোমবার (৯ জানুয়ারী) ভোরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত গ্রহবধু  কাশিয়ানী উপজেলার বাঘঝাঁপা গ্রামের সাহেব আলীর স্ত্রী।এ ঘটনায় তার অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছেলে মো. রতন(১৫)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মাজড়া আলহাজ্জ্ব এ.জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে,গত শুক্রবার(৬জানুযারী)রাত সাড়ে ১২ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাঁপা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ৫/৬ জন দুর্বৃত্ত ঘুমন্ত লাভলী বেগম ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।সেখানে দুইদিন চিকিৎসার পর আজ সোমবার মা মারা যায়।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্র আরো জানিয়েছে, একই গ্রামের আকরাম শরীফসহ গোষ্ঠির (বংশের) লোকজনের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।এই ঘটনার জের ধরে আকরাম শরীফের ছেলেরা সব সময় সাহেব আলীর পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এ সব বিষয় নিয়ে ৭ জানুযারী একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিলো। এরই আগে তারা মা ও ছেলেকে কুপিয়ে আহত করে আকরাম শরীফের ছেলে সজল শরীফসহ তার সাঙ্গপাঙ্গরা।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম ঘটনার সত্যতা কথা স্বীকার করে বলেন, এঘটনায় এখনও কোন মামলা হয়নি। তারপরও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ে তাদের গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION