বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

টুঙ্গিপাড়ায় বুদ্ধিজীবীদের স্মরনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৬.১৯ পিএম
  • ৪২৭ Time View
55

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুদ্ধিজীবীদের স্মরনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় প্রথমে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুদ্ধিজীবীদের স্মরনে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, কৃষক লীগ সভাপতি মিলন মোল্যা, যুবলীগ সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুম (বজ্রকণ্ঠ) বুদ্ধিজীবীদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION