বঙ্গবন্ধুর সমাধিতে স্বাচিপ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৩.০৬ পিএম
৪৩০
Time View
বঙ্গবন্ধুর সমাধিতে স্বাচিপ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
কালের খবরঃ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে স্বাচিপের নবনির্বাচিত কমিটির সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।এসময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের নবনির্বাচিত মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, টুঙ্গিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মেহেরুন্নেসা সহ সংগঠনের ছয় শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
2
কালের খবরঃ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে স্বাচিপের নবনির্বাচিত কমিটির সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।এসময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের নবনির্বাচিত মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, টুঙ্গিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মেহেরুন্নেসা সহ সংগঠনের ছয় শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।