বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণগেলো ইজিবাইক যাত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ২.২২ পিএম
  • ৪০৭ Time View
47

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় রমেশ পাটোয়ারী (৩৭) নামে ব্যাটারী চালিত এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার (২৬ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রমেশ পাটোয়ারী গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের মেঘনাথ পাটোয়ারীর ছেলে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকেহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা উলপুরগামী একটি ব্যাটারীচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রমেশ পাটোয়ারী মারা যান।

এসময় ইজিবাইকে থাকা চালক হামজা কাজী ও অপর যাত্রী মাহাবুব আলম মারাত্মক আহত হন। আহত দুইজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION